মাগুরায় খাল থেকে ১৩টি অবৈধ বাঁধ অপসারণ

আপডেট : ২৬ জুন ২০২০, ০৮:০০ এএম

মাগুরা সদর উপজেলার কটাখালী খাল থেকে অবৈধ ১৩টি বাঁধ অপসারণ করা হয়েছে। গত বুধ ও গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এসব বাঁধ অপসারণ করে।

সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফ হোসেন সোহাগ জানান, কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে আড়বাঁধ দিয়ে জেলার বিভিন্ন নদী ও খাল থেকে রেণুপোনাসহ বিভিন্ন প্রজাতির মাছ শিকার করে আসছে। এতে মাছের প্রজনন ও বংশবিস্তার ব্যাহত হচ্ছে। ফলে দেশি প্রজাতির মাছ হারিয়ে যাচ্ছে। এ কারণে গত বুধ ও গতকাল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সদর উপজেলার জগদল ইউনিয়নের কটাখালী খালে অভিযান চালিয়ে ১৩টি বাঁধ অপসারণ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মাগুরা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত