যুক্তরাষ্ট্রে এক দিনে রেকর্ড রোগী

আপডেট : ২৭ জুন ২০২০, ০৬:২০ এএম

বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। এক দিনেই শনাক্ত রোগীর সংখ্যা এখন গড়ে প্রতিদিনই দেড় লাখের বেশি হচ্ছে। বৃহস্পতিবারও বিশে^ ১ লাখ ৮০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। বাংলাদেশ সময় গতকাল শুক্রবার রাত ১০টা পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় সাড়ে ৯৭ লাখ মানুষ। আর মারা গেছে ৪ লাখ ৯২ হাজারের বেশি মানুষ। এই সময়ের মধ্যে ৫২ লাখের বেশি মানুষ সুস্থ হয়েছে।

গতকাল শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জনস হপকিনস ইউনিভার্সিটি ও আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছে ২৪ লাখ ২২ হাজার ২৯৯ জন এবং মারা গেছে ১ লাখ ২৪ হাজার ৪১০ জন। এ ছাড়া সুস্থ হয়েছে ৬ লাখ ৬৩ হাজার ৫৬২ জন।

দেশটিতে এপ্রিলের পর এক দিনে রেকর্ড ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। বৃহস্পতিবার এক দিনেই সর্বোচ্চ ৩৬ হাজার ৮৮০ জনের ভাইরাস শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে নতুন সংক্রমণের এই হার মূলত দেখা যাচ্ছে সাউথ ও ওয়েস্ট ফ্লোরিডা, ওকলাহোমা, সাউথ ক্যারোলাইনা ও টেক্সাসে। এ রাজ্যগুলোই বুধবার এক দিনে সর্বোচ্চ আক্রান্তের ওই সংখ্যা জানিয়েছে।

ভাইরাস ঠেকাতে যুক্তরাষ্ট্রে ব্যর্থতা এবং পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাওয়ারই ইঙ্গিত দিচ্ছে এ পরিসখ্যান।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছে ১২ লাখ ২৮ হাজার ১১৪ জন, মারা গেছে ৫৪ হাজার ৯৭১ জন এবং সুস্থ হয়েছে ৬ লাখ ৭৯ হাজার ৫২৪ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে তৃতীয়তে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪৩ হাজার ৩১৪ জন মারা গেছে। আক্রান্ত হয়েছে ৩ লাখ ৯ হাজার ৪৫৫ জন। এ ছাড়া, সুস্থ হয়েছে ১ হাজার ৩৬১ জন।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে রাশিয়া ও পেরুতেও। রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৬ লাখ ১৩ হাজার ১৪৮ জন এবং মারা গেছে ৮ হাজার ৫৯৪ জন। এ ছাড়া সুস্থ হয়েছে ৩ লাখ ৭৪ হাজার ৫৫৭ জন। পেরুতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৬৮ হাজার ৬০২ জন এবং মারা গেছে ৮ হাজার ৭৬১ জন। এ ছাড়া সুস্থ হয়েছে ১ লাখ ৫১ হাজার ২২৫ জন।

প্রতিবেশী দেশ ভারতে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৯০ হাজার ৪০১ জন, মারা গেছে ১৫ হাজার ৩০১ জন এবং সুস্থ হয়েছে ২ লাখ ৮৫ হাজার ৬৩৭ জন।

ইউরোপের দেশ স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪৮৬ জন, মারা গেছে ২৮ হাজার ৩৩০ জন এবং সুস্থ হয়েছে ১ লাখ ৫০ হাজার ৩৭৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৯ হাজার ৭০৬ জন, মারা গেছে ৩৪ হাজার ৬৭৮ জন এবং সুস্থ হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৭২৫ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৮৫ জন, মারা গেছে ২৯ হাজার ৭৫৫ জন এবং সুস্থ হয়েছে ৭৫ হাজার ৪৭৫ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৩৭১ জন, মারা গেছে ৮ হাজার ৯৪০ জন এবং সুস্থ হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৭৬৪ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছে ২ লাখ ১৫ হাজার ৯৬ জন, মারা গেছে ১০ হাজার ১৩০ জন এবং সুস্থ হয়েছে ১ লাখ ৭৫ হাজার ১০৩ জন। তুরস্কে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৩ হাজার ১১৫ জন, মারা গেছে ৫ হাজার ৪৬ জন এবং সুস্থ হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৭০৬ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছে ৮৪ হাজার ৭০১ জন, মারা গেছে ৪ হাজার ৬৪১ জন এবং সুস্থ হয়েছে ৭৯ হাজার ৫৭২ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত