করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

আপডেট : ২৭ জুন ২০২০, ০৬:৫১ এএম

করোনাভাইরাসে আক্রান্ত তৌহিদুল ইসলাম নামে এক কনস্টেবল মারা গেছেন। তিনি ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক উত্তরা বিভাগের বিমানবন্দর জোনে কর্মরত ছিলেন। রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। এ নিয়ে করোনাকালে জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে দায়িত্ব পালনরত অবস্থায় আক্রান্ত হয়ে ৩৭ পুলিশ সদস্যের মৃত্যু হলো।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম) সোহেল রানা জানান, তৌহিদুলের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর থানার বুজরুক সন্তোষপুরে। বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা ও অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তৌহিদুল ইসলামের  স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত