নারী বিশ্বকাপ

আপডেট : ২৭ জুন ২০২০, ০৭:০৪ এএম

নারী ফুটবল বিশ্বকাপের ২০২৩ সালের আসর অনুষ্ঠিত হবে যৌথভাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ফিফা। বিশ্বকাপ আয়োজকের প্রতিযোগিতায় অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ছাড়াও ছিল ব্রাজিল, জাপান এবং কলম্বিয়া। পরে ব্রাজিল ও জাপান নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। ফলে কলম্বিয়া ও অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যে ভোটাভুটি হয়। ভিডিও কনফারেন্সে ফিফা কাউন্সিল সদস্যদের থেকে ২২ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী কলম্বিয়াকে হারিয়ে বিশ্বকাপ আয়োজনের টিকিট পেয়েছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। কলম্বিয়া পায় ১৩ ভোট।  এই প্রথম দুই কনফেডারেশনের যৌথ আয়োজনে হতে যাচ্ছে নারী বিশ্বকাপ, ওশেনিয়া অঞ্চলেও এই প্রথম। ২০২৩ সালে ৩২ দল নিয়ে হবে নারী বিশ্বকাপ। গত দুই আসরে ছিল ২৪ দল। ফ্রান্সে হওয়া ২০১৯ বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে নিজেদের চতুর্থ শিরোপা জেতে যুক্তরাষ্ট্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত