লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ এলাকায় পুকুরে ডুবে দুই শিশু মারা গেছে। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটেছে।
মারা যাওয়া দুই শিশু হলো সাইয়্যেদ মুফতি তাহের জাবেরীর মেয়ে আরিয়া আক্তার (৬) ও সাইয়্যেদ ফয়সালের ছেলে ফাইয়াজ হোসেন (৭)। তারা একে অপরে চাচাতো ভাইবোন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল সকালে ঘর থেকে দুই শিশু বের হয়ে আর ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পুকুরে দুই শিশুর লাশ দেখতে পান স্থানীয়রা।
