দেড় কোটির বেশি পরিবারকে ত্রাণ সহায়তা সরকারের

আপডেট : ২৮ জুন ২০২০, ০৬:৩৮ এএম

করোনা পরিস্থিতিতে সৃষ্ট দুর্যোগে এ পর্যন্ত সারা দেশে দেড় কোটির বেশি পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। দেশের মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ কার্যক্রম সরকার অব্যাহত রেখেছে বলেও গতকাল এক তথ্য বিবরণীতে বলা হয়েছে।

৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযাযী, ২৬ জুন পর্যন্ত সারা দেশে চাল বরাদ্দ দেওয়া হয়েছে ২ লাখ ১১ হাজার ১৭ মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৭৮৯ মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবারের সংখ্যা ১ কোটি ৬২ লাখ ৮ হাজার ৪৪৩ এবং উপকারভোগীর সংখ্যা ৭ কোটি ১১ লাখ ১৮ হাজার ৯৫২ জন।

শিশুখাদ্যসহ অন্যান্য সামগ্রী ক্রয়ের জন্য নগদ বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ১২৩ কোটি টাকা। এর মধ্যে সাধারণ ত্রাণ হিসেবে নগদ বরাদ্দ দেওয়া হয়েছে ৯৫ কোটি ৮৩ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা এবং বিতরণ করা হয়েছে ৮৭ কোটি ৯৫ লাখ ৫২ হাজার ৬৩৩ টাকা। এতে উপকারভোগী পরিবারের সংখ্যা ৯৬ লাখ ৩৫ হাজার ৭৯৪ এবং উপকারভোগীর সংখ্যা ৪ কোটি ২৭ লাখ ২০ হাজার ৪৭৩ জন।

শিশুখাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে ২৭ কোটি ১৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২৪ কোটি ৯৮ লাখ ৬৯ হাজার ২৪১ টাকা। এতে উপকারভোগী পরিবারের সংখ্যা ৮ লাখ ৭ হাজার ৪২টি এবং উপকারভোগীর সংখ্যা ১৬ লাখ ৮৮ হাজার ৫৫৯ জন। বাসস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত