মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগানের আদমটিলা এলাকায় অভিযান চালিয়ে ৩১ লিটার দেশীয় চোলাই মদসহ একজনকে আটক করেছে শমসেরনগর ফাঁড়ি পুলিশ।
আটক প্রেম নারায়ন গোয়ালা (৪২) শমসেরনগর চা বাগানের আদমটিলা এলাকার মৃত পাইরগা গোয়ালার ছেলে।
শনিবার রাত সাড়ে ৮ টায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক অরূপ কুমার চৌধুরীর নির্দেশে উপপরিদর্শক আনজীর হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আনজির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে আদমটিলা এলাকায় প্রেম নারায়ন গোয়ালার বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ছোট বড় ৫টি ড্রামে ৩১ লিটার দেশীয় চোলাই মদসহ প্রেম নারায়ন গোয়ালাকে হাতেনাতে আটক করা হয়। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
