লিভারপুলকে গার্ড অব অনার দেবে ম্যানসিটি

আপডেট : ২৮ জুন ২০২০, ০৪:৩৬ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লিভারপুলকে গত আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি গার্ড অব অনার দেবে বলে জানিয়েছেন ক্লাবটির কোচ পেপ গার্দিওলা।

আগামী বৃহস্পতিবার লিগে ম্যানচেস্টার সিটির মাঠে খেলতে যাবে লিভারপুল। সেদিনই দলটিকে গার্ড অব অনার দেওয়া হবে বলে জানান ম্যানসিটির কোচ।

“অবশ্যই আমরা তাদের গার্ড অব অনার দেব। লিভারপুল যখন আমাদের ঘরে আসবে, আমরা তাদের সম্মান জানাব। অবিশ্বাস্যভাবে তাদের স্বাগত জানাব। আমরা এটি করতে যাচ্ছি কারণ তারা এটার প্রাপ্য।”

লিগে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে থাকা সিটি গত বৃহস্পতিবার চেলসির কাছে হারলে শিরোপা নিশ্চিত হয়ে যায় শীর্ষে থাকা লিভারপুলের। সেই ১৯৮৯-৯০ মৌসুমের পর প্রথমবারের মতো ইংল্যান্ডের সর্বোচ্চ লিগের শিরোপা জেতে অলরেডরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত