বাংলা সিনেমার সবচেয়ে ভয়ংকর হুমকি কোনটি?

আপডেট : ২৯ জুন ২০২০, ০১:১৫ পিএম

সিয়াম আহমেদ। এ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা। টেলিভিশনের পাশাপাশি জয় করেছেন বড়পর্দাও। সম্প্রতি মজার একটি র‌্যাপিড ফায়ার রাউন্ডে অংশ নেন অভিনেতা। সেখানে জানালেন, সিনেমার সবচেয়ে বেশি ভয়ংকর হুমকির সংলাপের কথা।

সঞ্চালকের প্রশ্নে সিয়ামের বলা সংলাপটি ছিল, ‘আই, পাট ক্ষেতে যাবি!’ মালেক আফসারী পরিচালিত ‘হিরা চুন্নি পান্না’ সিনেমার সংলাপ এটি। শোনা যায় খলনায়ক ডিপজলের মুখে।

মূলত র‌্যাপিড ফায়ার কোশ্চেনের মাধ্যমে কথায় কথায় সঞ্চালক একটি স্ক্রিপ্ট তৈরি করেন। পরে দুজন মিলে অভিনয় করে দেখান। যেখানে উঠে এসেছে আদালতের একটি দৃশ্য।

ভিডিওতে সিয়ামের দেওয়া তথ্য মতে, তার কম পছন্দের রং বেগুনী। সবচেয়ে কম ব্যবহার করেন ব্রেন। অপছন্দের বিষয় গণিত। সহশিল্পী হিসেবে বাছলেন আফসানা মিমিকে। পুরান ঢাকার প্রিয় খাবারের তালিকায় রাখছেন কাবাব ও ফল আনারস। শরীরের সবচেয়ে প্রিয় অঙ্গ হলো চোখ।

করোনার কারণে অনেক দিন ক্যামেরার সামনে না থাকা সিয়ামের হাতে কাছে বেশ কিছু সিনেমা। এর মধ্যে রয়েছে শান, অ্যাডভেঞ্চার অব সুন্দরবন, অপারেশন সুন্দরবন ও বিশ্ব সুন্দরী।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত