ঢাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
এক শোকবার্তায় প্রতিমন্ত্রী লঞ্চডুবিতে প্রাণ হারানো সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সোমবার রাজধানীর শ্যামবাজার এলাকায় বুড়িগঙ্গা নদীতে অর্ধশত যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে যায়। আরেকটি বড় লঞ্চের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের সূত্র মতে সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত ৩৩ জনের লাশ উদ্ধার হয়েছে।
