মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং সেবা চালু

আপডেট : ৩০ জুন ২০২০, ০৭:৪৫ এএম

‘তাকওয়া’ নামে শরিয়াহভিত্তিক ইসলামিক ব্যাংকিং সেবা কার্যক্রম শুরু করেছে মার্কেন্টাইল ব্যাংক। গতকাল ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এ সেবা উদ্বোধন করেন। প্রথম পর্যায়ে মার্কেন্টাইল ব্যাংকের দেশব্যাপী ১০টি শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে সেবাটি দেওয়া হবে। অনুষ্ঠানে যুক্ত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, অডিট কমিটির চেয়ারম্যান ড. মো. রহমত উল্লাহ, মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান একেএম সাহিদ রেজা, পরিচালক এএসএম ফিরোজ আলম, এম আমানউল্লাহ, মোশাররফ হোসেন ও এমএ খান বেলাল, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত