বাড়িতে করোনার থাবা, দোয়া চাইলেন আমির খান

আপডেট : ৩০ জুন ২০২০, ০১:৪৬ পিএম

বলিউডের বেশ কয়েকজন সেলিব্রিটির বাড়ির পর এবার করোনা থাবা বসাল আমির খানের বাড়িতে। ইতিমধ্যে কয়েকজন কর্মী কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এ খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট নিজেই।

জি নিউজ জানায়, আমিরের বাড়ির কর্মীদের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর পরই বৃহন্মুম্বই পৌরসভার তরফে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়া হয়। আক্রান্তদের ভর্তি করা হয় হাসপাতালে। এ জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান আমির খান।

ইতিমধ্যে আমির খানের মায়ের কভিড পরীক্ষা করানো হয়েছে। তিনি যাতে সুস্থ থাকেন, ভক্তরা যেন সেই প্রার্থনা করেন সেই আবেদন জানান অভিনেতা। পাশাপাশি সবাইকে নিরাপদে থাকার অনুরোধ জানান।

বছর দুয়েক আগে ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমায় শেষবার দেখা দেন আমির খান। বর্তমানে হলিউড ক্ল্যাসিক ‘ফরেস্ট গাম’-এর রিমেক ‘লাল সিং চাড্ডা’য় অভিনয় করছেন। বিপরীতে আছেন কারিনা কাপুর খান। করোনার কারণে শুটিং আটকে যাওয়ায় চলতি বছরের ডিসেম্বরে সিনেমাটি মুক্তির সম্ভাবনা নেই। শোনা যাচ্ছে, ২০২১ সালের এপ্রিল নাগাদ পর্দায় আসতে পারে ‘লাল সিং চাড্ডা’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত