২০২১ সালের জানুয়ারিতে ক্যামেরুনে আফ্রিকান কাপ অফ নেশন্স হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে এই টুর্নামেন্টও পিছিয়ে গেল। ২০২২ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে এই আসর।
মঙ্গলবার কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল এই সিদ্ধান্ত জানায়।
২০২১ সালে ৯ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত টুর্নামেন্টটি ২০২২ সালের জানুয়ারি মাসে হবে বলে জানানো হয়েছে।
কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বজুড়ে কভিড-১৯ ভাইরাসের সংক্রমণে ফুটবল শুরু করলে নিরাপত্তার সমস্যা হতে পারে। বিশ্বজুড়ে ভাইরাসের সংক্রমণে এখন মহামারি অবস্থা। প্রতিষেধক আবিষ্কার না হওয়া পর্যন্ত এখন বিশ্বজুড়ে কভিড আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় ফুটবল স্থগিত রেখে ২০২২ সালে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হল।
করোনার কারণে এর আগে কোপা আমেরিকা, ইউরো, অলিম্পিকের মতো আসর পিছিয়ে গেছে এক বছরের জন্য।
