বাংলাদেশির বকেয়া না দেয়ায় জরিমানার মুখে অস্ট্রেলিয়ান মালিক

আপডেট : ০১ জুলাই ২০২০, ১২:২৭ পিএম

রেস্টুরেন্ট ব্যবসা গুটিয়ে নেয়ার সময় অস্ট্রেলিয়ান আইন অনুযায়ী এক বাংলাদেশি কর্মীর বকেয়া পরিশোধ না করায় প্রায় ৩০ লাখ টাকার মতো জরিমানার মুখে পড়েছেন ‘সেইলস ওয়াটারফ্রন্ট বার অ্যান্ড গ্রিলের’ মালিক।

রেস্টুরেন্টটির পরিচালক রবার্ট সুন্নার বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছে অস্ট্রেলিয়া সরকারের জাতীয় কর্মক্ষেত্র নিয়ন্ত্রক প্রতিষ্ঠান দ্য ফেয়ার ওয়ার্ক ওম্বডসম্যান।

সংস্থাটি তাদের ওয়েবসাইটে মঙ্গলবার এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশি নাগরিক নিজের পাওনা আদায়ে ফেয়ার ওয়ার্কের সাহায্য চান। তিনি দুই বছর রেস্টুরেন্টটিতে কাজ করেছেন। গত বছর এটি বন্ধ হওয়ার সময় ওই কর্মীকে আইন অনুযায়ী সব পরিশোধ করা হয়নি। অর্জিত এবং না নেওয়া বার্ষিক ছুটির সুবাদে তার পারিশ্রমিক পাওনা ছিল।

এই অভিযোগ আমলে নিয়ে মালিকের নামে নোটিশ পাঠায় ফেয়ার ওয়ার্ক।

অভিযোগকারী কর্মীর পরিচয় প্রকাশ না করে ফেয়ার ওয়ার্ক বলছে, তিনি ঠিক কত টাকা পাবেন সে বিষয়ে সিদ্ধান্ত নিতে ফেয়ার ওয়ার্কের নোটিশের জবাব দেননি ওই মালিক। এরপর তার বিরুদ্ধে ফেডারেল সার্কিট কোর্টে আইনি ব্যবস্থা শুরুর ঘোষণা দেয়া হয়।

আগামী ২৪ জুলাই অভিযুক্ত মালিককে শুনানিতে হাজির হতে হবে।

ফেয়ার ওয়ার্ক জানিয়েছে, সেইলস ওয়াটারফ্রন্ট লিমিটেড কোম্পানিকে সর্বোচ্চ ৩০ লাখ টাকা, পাশাপাশি মালিককে ৬ লাখ টাকার মতো জরিমানা করা হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত