২০২০-২১ মৌসুমে ১৮ সেপ্টেম্বর থেকে বুন্দেসলিগা শুরুর প্রত্যাশা করছে জার্মান ফুটবল লিগ কর্তৃপক্ষ।
এরই মধ্যে ২০১৯-২০ মৌসুমের বুন্দেসলিগাসহ ছেলেদের শীর্ষ দুটি প্রতিযোগিতা শেষ হয়েছে জার্মানিতে। করোনা বিরতি কাটিয়ে মে-তে ফের ফুটবল শুরু হয়েছিল জার্মানিতে। গত শনিবার শেষ হয় চলতি মৌসুমের বুন্দেসলিগার আসর। লিগে টানা আটবার শিরোপা জয়ের কৃতিত্ব দেখায় বায়ার্ন।
চলতি মৌসুম শেষ হতেই এখন নতুন মৌসুম শুরুর পরিকল্পনা করছে জার্মান ফুটবল সংস্থা। নতুন মৌসুমে দ্বিতীয় বিভাগ ফুটবল ২৮ আগস্ট থেকে শুরুর পরিকল্পনার কথা বলতে তারা।
করোনার কারণে বন্ধ থাকা চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ টুর্নামেন্টের আদলে আগস্টে আয়োজিত হবে। উয়েফার এই টুর্নামেন্ট দুটির সঙ্গে সমন্বয় করেই নতুন মৌসুমের লিগের সূচি চূড়ান্ত করতে চায় জার্মান ফুটবল কর্তারা।
