রাজশাহীতে করোনায় পুলিশ সদস্যের মৃত্যু

আপডেট : ০২ জুলাই ২০২০, ০৭:৪৯ এএম

রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত আবুল কালাম আজাদ (৩৫) নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য জানিয়েছেন।

আবুল কালামের বাড়ি বগুড়ার শেরপুর উপজেলায়। স্ত্রীকে নিয়ে রাজশাহী মহানগরীর তেরোখাদিয়া এলাকায় ভাড়া থাকতেন তিনি। এই দম্পতির ছয় বছর এবং ছয় মাস বয়সী দুটি সন্তান রয়েছে।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, আবুল কালাম আজাদ জেলা জজ আদালতে কর্মরত ছিলেন। উপসর্গ দেখা দেওয়ায় গত ২২ জুন নমুনা পরীক্ষা করে তার কভিড-১৯ পজিটিভ আসে। এরপর বিভাগীয় পুলিশ হাসপাতালে আবুল কালামের চিকিৎসা চলছিল। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৫ জুন তাকে রামেক হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত