করোনা পরীক্ষার ফি নির্ধারণ নিয়ে প্রশ্ন রিজভীর

আপডেট : ০২ জুলাই ২০২০, ০৭:৫১ এএম

করোনাভাইরাস সংক্রমণ ‘শনাক্তকরণ পরীক্ষায়’ ফি নির্ধারণ নিয়ে প্রশ্ন তুলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পৃথিবীর কোনো দেশে আছে- এই মহামারীর মধ্যে মানুষ না খেয়ে আছে, একমুঠো আহারের জন্য আজকে নিরন্ন অসহায় কর্মীহীন মানুষ দ্বারে দ্বারে ঘুরছে। অথচ করোনা টেস্টের জন্য ২‘শ টাকার করে নেয়া হচ্ছে।একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তান সেখানেও করোনা টেস্টে ২‘শ টাকা নেয়া হয় না। কত বড় গণবিরোধী গণশত্রু হতে পারে এই সরকার।

গতকাল বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গুম হওয়ার দুই পরিবারকে আর্থিক সহযোগিতা দিতে এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি এই প্রশ্ন তোলেন। রিজভী বলেন, দেশে যদি জনগণের সরকার থাকত এটা (টেস্টের জন্য পরীক্ষার ফি নির্ধারণ) করত না। সরকারি চিকিৎসা পৃথিবীর বহু দেশে এমনকি ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলেও সরকারি হাসপাতালে চিকিৎসা অনেকটা ফ্রি ছিল। আর উন্নত দেশগুলোতে প্রশ্নই আসে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত