ট্রাম্পের শেয়ার করা ছবি মুছে দিল টুইটার

আপডেট : ০২ জুলাই ২০২০, ০৩:৫৮ পিএম

কপিরাইট ভঙ্গ করায়​​​​​​​ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেয়ার করা একটি ছবি মুছে দিয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার।

রয়টার্স জানায়, ৩০ জুন ট্রাম্প একটি ছবি টুইটারে শেয়ার করেন। পরে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস দাবি করে যে, তাদের তোলা ছবির ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করেছেন ট্রাম্প।

নিউইয়র্ক টাইমস থেকে কপিরাইটের অভিযোগ পাওয়ার পর মার্কিন প্রেসিডেন্টের শেয়ার করা ছবিটি অপসারণ করে টুইটার।

তবে এই ঘটনা নিয়ে এখনো কিছু বলেনি টুইটার এবং নিউইয়র্ক টাইমস।

মে মাসে ট্রাম্পের সঙ্গে বিরোধে জড়ায় টুইটার। এর আগে ট্রাম্পের একটি পোস্টকে বিভ্রান্তিমূলক বলে উল্লেখ করে সামাজিক যোগামাধ্যমটি। পরে যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগমাধ্যম সম্পর্কিত আইন পরিবর্তনের হুমকি দেন ট্রাম্প।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত