বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
অধ্যায়-১
১. নিচের কোনটি দ্বারা ছবি তোলা এবং ভিডিও করা যায়?
ক. জিএসএম খ. মোবাইল ফোন
গ. ডেক্সটপ ঘ. জিপিএস
উত্তর : খ. মোবাইল ফোন
২. রাস্তাঘাট চিনতে গাড়ির ড্রাইভার কোনটি ব্যবহার করেন?
ক. এপিএস খ. জিপিএস
গ. নোটবুক ঘ. ই-মেইল
উত্তর : খ. জিপিএস
৩. জিপিএস এখন কাজ করে কীভাবে?
ক. অপটিক্যাল ফাইবারের মাধ্যমে
খ. কেবল নেটওয়ার্কের মাধ্যমে
গ. কৃত্রিম উপগ্রহের মাধ্যমে
ঘ. বিদ্যুৎ তরঙ্গের মাধ্যমে
উত্তর : কৃত্রিম উপগ্রহের মাধ্যমে
৪. রেডিও ও টেলিভিশন ছাড়া গান শোনা যায়
র. কম্পিউটারে
রর. মোবাইল ফোনে
ররর. ই-বুক রিডার
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : ক. র ও রর
৫. বই পড়ার জন্য কোন প্রযুক্তিটি ব্যবহার করা হয়?
ক. অ্যাক্রোবাট রিডার খ. ই-বুক রিডার
গ. এডোব রিডার ঘ. মাইক্রো রিডার
উত্তর : খ. ই-বুক রিডার
৬. নিচের কোনটি সামাজিক যোগাযোগ সাইট?
ক. ইয়াহু খ. ফেইসবুক
গ. গুগল ঘ. ইউটিউব
উত্তর : খ. ফেইসবুক
৭. ই-চিকিত্সা কেন্দ্রে কীসের খোঁজ নেওয়া হয়?
ক. শিক্ষকের খ. ডাক্তারের
গ. চাকরির ঘ. বইয়ের
উত্তর : খ. ডাক্তারের
৮. নতুন কণিকা নিউট্রিনো সম্পর্কে কোথা থেকে জানা যায়?
ক. উইকিপিডিয়াতে খ. ই-মেইলে
গ. নোটবুক ঘ. বুকরিডার
উত্তর : ক. উইকিপিডিয়াতে
৯. ঘূর্ণিঝড় সম্পর্কে তাৎক্ষণিক খবর পেতে আমরা কোন প্রযুক্তি ব্যবহার করব?
ক. রেডিও খ. টেলিভিশন
গ. বুক-রিডার ঘ. ইন্টারনেট
উত্তর : ঘ. ইন্টারনেট
১০. ঘরে বসে বই কেনার অর্ডার দেওয়া হয় কীসের মাধ্যমে?
ক. রেডিও খ. টেলিভিশন
গ. বুক-রিডার ঘ. ইন্টারনেট
উত্তর : ঘ. ইন্টারনেট
১১. অ্যালার্ম, ডেস্ক ক্যালেন্ডার প্রভৃতি সুবিধা আমরা কোন যন্ত্রের সাহায্যে পেতে পারি?
ক. মোবাইল খ. রেডিও
গ. বুক-রিডার ঘ. ইন্টারনেট
উত্তর : ক. মোবাইল
১২. দৈনিক জীবনে আমরা প্রতি মুহূর্তে কী ব্যবহার করি?
ক. সামাজিক প্রযুক্তি
খ. যোগাযোগ প্রযুক্তি
গ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
ঘ. তথ্য প্রযুক্তি
উত্তর : গ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
১৩. ই-মেইল ব্যবহার করে কী করা যায়?
ক. গান শোনা যায় খ. ছবি আঁকা যায়
গ. চিঠিপত্রের উত্তর দেওয়া হয় ঘ. বই পড়া যায়
উত্তর : গ. চিঠিপত্রের উত্তর দেওয়া হয়
