ন্যূনতম শেয়ার ধারণ

২২ কোম্পানির ৬১ পরিচালককে ৪৫ দিনের সময়

আপডেট : ০৬ জুলাই ২০২০, ০৬:০৮ এএম

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানির পরিচালক হতে ন্যূনতম শেয়ারের মালিকানা থাকার আইনটি কাগজে-কলমে আছে প্রায় এক দশক ধরে। কোম্পানির পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণ বাধ্যতামূলক করতে আইনটি করেছিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত বৃহস্পতিবার এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে পরিচালকদের। তাতে বলা হয়েছে, পরিচালক পদে থাকতে হলে ন্যূনতম শেয়ার কিনতে হবে অন্যথায় ছাড়তে হবে পদ। পরিচালকদের অপসারণের প্রয়োজনীয় উদ্যোগ নেবে বিএসইসি।

ন্যূনতম শেয়ার ধারণের শর্ত না মানা ২২ কোম্পানির ৬১ পরিচালককে আলটিমেটাম দেওয়া হয়েছে। ৪৫ দিনের মধ্যে এই ৬১ পরিচালককে ন্যূনতম শেয়ার ধারণের শর্ত পরিপালনের সময়সীমা বেঁধে দেওয়া হয়।

২০১১ সালের ওই আইনে ন্যূনতম ২ শতাংশ শেয়ারের মালিকানা না থাকলে কেউই তালিকাভুক্ত কোম্পানির পরিচালক পদে

থাকতে পারবেন না। আর উদ্যোক্তা-পরিচালকদের হাতে সব সময় সম্মিলিতভাবে ওই কোম্পানির ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে।

আইনটি করার পর বিপক্ষে বেশ কিছু পরিচালক উচ্চ আদালতে রিটও করেছিলেন সে সময়। কিন্তু উচ্চ আদালতে জিতেছিল কমিশনই। তবে আইনটির প্রয়োগ বা প্রতিপালনে উল্লেখযোগ্য কোনো তৎপরতা ছিল না। ফলে ন্যূনতম শেয়ার না থাকার পরও বছরের পর বছর পরিচালকের পদে রয়েছেন অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত