করোনা মোকাবিলা করেই উন্নয়ন কাজ চলবে : তাজুল

আপডেট : ০৬ জুলাই ২০২০, ০৬:৫০ এএম

করোনাভাইরাসের বাধা অতিক্রম করে দেশের উন্নয়ন কর্মকা- চালিয়ে যেতে হবে বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেছেন, ‘স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সরকারের বিভিন্ন দিকনির্দেশনা অনুসরণ করে দেশের উন্নয়ন কর্মকা- অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।’

গতকাল রবিবার বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে রাজধানীতে ঢাকা ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগার ফেজ-৩ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান ছাড়াও ওয়াসার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘অনেক প্রতিকূলতার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছিল। কিন্তু সারা বিশ্বে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় অন্যান্য দেশের মতো বাংলাদেশেও উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমাদের থেমে থাকলে হবে না, বিভিন্ন প্রতিকূলতা মোকাবিলা করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

মো. তাজুল ইসলাম বলেন, সারা দেশে কোটি কোটি খেটে খাওয়া মানুষ রয়েছে; তাদের জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন অর্থনৈতিক কর্মকা- চালু রাখা প্রয়োজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত