ব্র্যাক ব্যাংক গত শনিবার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। স্যার ফজলে হাসান আবেদের হাত ধরে ২০০১ সালের ৪ জুলাই কার্যক্রম শুরু করে ব্যাংকটি।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ফরহাদ হোসেন ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বলেন, ‘দেশের অর্থনৈতিক অগ্রগতি বজায় রাখার জন্য উদ্যোক্তাদের উৎসাহিত করা খুবই গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে ব্র্যাক ব্যাংক সফল আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রমাণ করেছে। দেশের সর্বাধুনিক, গ্রাহকবান্ধব এবং প্রযুক্তিগতভাবে উন্নত ব্যাংক হিসেবে আর্থিক অন্তর্ভুক্তির বাইরে থাকা জনগণের প্রতি আমাদের সমর্থন নিশ্চিত করে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার স্যার ফজলে হাসান আবেদের স্বপ্নকে আমরা আজীবন লালন করব।’ বিজ্ঞপ্তি
