জয়পুরহাটে পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ৩

আপডেট : ০৭ জুলাই ২০২০, ০১:০১ পিএম

জয়পুরহাটে পৃথক অভিযানে ৯৭৫ পিস ইয়াবাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার রাতে পৃথক অভিযানে সদর উপজেলার পুরানাপৈল ও ক্ষেতলাল উপজেলার পাঁচইল খন্দকারপাড়া এলাকায় তাদের আটক করা হয়।

আটক মাদক কারবারিরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল (মাস্টারপাড়া) গ্রামের সাহাবুদ্দিনের ছেলে রানা (৩২), একই গ্রামের বেলালের ছেলে রবিউল ইসলাম (২৬) ও ক্ষেতলাল উপজেলার পাঁচইল খন্দকারপাড়ার আব্দুর রহিম আকন্দের ছেলে আতিক হাসান সবুজ (৩২)।

র‌্যাব-৫, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, পৃথক অভিযানে মঙ্গলবার বিকেলে সদর উপজেলা পুরানাপৈল এলাকায় ৪৯০ পিস ইয়াবাসহ ২ জন এবং রাতে ক্ষেতলাল উপজেলার পাঁচইল খন্দকারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৪৮৫ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক আসামিরা দীর্ঘদিন ধরে নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ করে জয়পুরহাট জেলাসহ আশপাশ এলাকার মাদকসেবী ও মাদক কারবারিদের কাছে সরবরাহ করে আসছিলেন বলে তারা স্বীকার করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত