করোনায় ফেনীর সিভিল সার্জনের মৃত্যু

আপডেট : ০৮ জুলাই ২০২০, ০৬:১৮ এএম

করোনাভাইরাসে আক্রান্ত ফেনী জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন (৫৩) মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকার আসগর আলী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেলা করোনা নিয়ন্ত্রণ কক্ষের সমন্বয়ক ডা. শরফুদ্দিন আহমদ দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় গত ১২ জুন ডা. সাজ্জাদ হোসেনের কভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। কোনো উপসর্গ না থাকায় তিনি ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের গ্রামের বাড়িতে আইসোলেশনে ছিলেন। গত ১৪ জুন শ্বাসকষ্ট দেখা দিলে ডা. সাজ্জাদকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে স্বাস্থ্যের অবনতি হলে ১৯ জুন ঢাকার আসগর আলী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত