পূবালী ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের অনলাইন কনফারেন্স

আপডেট : ০৮ জুলাই ২০২০, ০৬:৫০ এএম

করোনা পরিস্থিতিতে ও পরবর্তী সময়ে ব্যাংকিং ব্যবস্থাকে সুষ্ঠু ও গতিশীল রাখার লক্ষ্যে সারা দেশের ৪৮২ শাখার ব্যবস্থাপক, সব আঞ্চলিক ব্যবস্থাপক ও সব বিভাগ প্রধান ও নির্বাহীদের অংশগ্রহণে সম্প্রতি পূবালী ব্যাংকের অনলাইন কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এসময় ব্যাংকের এমডি-সিইও মো. আব্দুল হালিম চৌধুরী বর্তমান পরিস্থিতিতে সব কর্মকর্তাকে স্বাস্থ্যবিধি মেনে সেবা দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি করোনা-পরবর্তী ব্যাংকিং খাতকে রক্ষায় সবাইকে একযোগে কাজ করা ও সাম্প্রতিক সময়ে সরকারের গৃহীত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের বিষয়ে গুরুত্ব দেন। এএমডি শফিউল আলম খান চৌধুরী ও মোহাম্মদ আলী কনফারেন্সে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত