অভিনব কায়দায় মিশরীয় নিদর্শন চুরি করেও ধরা মার্কিনি

আপডেট : ০৮ জুলাই ২০২০, ১০:৩৫ এএম

কেকভর্তি নোংরা এক স্যুটকেসে মিশরের কয়েকশ নিদর্শন চুরি করে আমেরিকায় ঢুকে রক্ষা পেলেন না দেশটির এক নাগরিক। পুলিশ জানিয়েছে, ৪৭ বছর বয়সী পাচারকারী আশরাফ ওমর এলদারিরকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে।

এলদারির কয়েক মাস আগে নিউইয়র্কের এএফকে বিমানবন্দর দিয়ে দেশটিতে প্রবেশ করেন। ওই সময় কাস্টমসে জানান, তার ব্যাগে ৩০০ ডলার মূল্যের মালামাল রয়েছে। ব্যাগটি নোংরা হওয়ায় পুলিশ সহজে খুলতেও চায়নি।

পরে সন্দেহ বাড়ায় ব্যাগ খুলে ৬০০টি হাতে তৈরি প্রাচীন নিদর্শন পাওয়া যায়। এসবের পাশাপাশি কয়েকটি সোনার তাবিজ পাওয়া গেছে। এই ঘটনা জানুয়ারির হলেও সোমবার তাকে অভিযুক্ত করা হয়েছে।

মার্কিন গণমাধ্যম জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে তার ২০ বছরের জেল হতে পারে।

মিশরের প্রাচীন সভ্যতার এইসব নিদর্শন চুরি হওয়ার ঘটনা নতুন কিছু নয়। মাঝেমাঝেই এমন খবর পাওয়া যায়।

অভিযুক্ত মার্কিন নাগরিক যেগুলো চুরি করেছেন তার বয়স ৪ হাজার বছরের কাছাকাছি!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত