গাজীপুরে করোনায় আক্রান্ত ও পরীক্ষা দুটিই কমেছে। গতকাল বুধবার জেলায় ২৬২টি নমুনা পরীক্ষা করে ১৭ জনের কভিড-১৯ পজিটিভ এসেছে। গত মঙ্গলবার ৩১৩টি পরীক্ষায় ৩৭ জন, সোমবার ৪৬৫টি পরীক্ষায় ১৫ এবং রবিবার ২৪১টি নমুনা পরীক্ষা করে ৯২ জনের করোনা ধরা পড়ে। সব মিলিয়ে এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৩ হাজার ৭৮২ জন। এদের মধ্যে মারা গেছে ৪৬ জন। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৬০০ জন।
গতকাল বিকেলে জেলা সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, গাজীপুরে নতুন করে ১৭ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে কালিয়াকৈর উপজেলায় ৩ জন, কাপাসিয়া ও শ্রীপুরে ২ জন করে এবং সদর ও সিটি করপোরেশন এলাকায় ১০ জন রয়েছেন। জেলায় করোনা আক্রান্তের সংখ্যা কমে আসায় মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে বলে জানান তিনি।
