ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) স্টুডেন্টস অ্যাফেয়ার্স অফিস গত ২ জুলাই অনলাইনে স্টুডেন্ট অ্যাডভাইজিং অনুষ্ঠান করেছে। এতে প্রধান অতিথি ছিলেন ফাইন্যান্স প্রতিষ্ঠান আইপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মমিনুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের অর্থনৈতিক চ্যালেঞ্জ ও বাংলাদেশের অর্জন সম্পর্কে জানার পরামর্শ দেন। তিনি ইউল্যাবের নতুন শিক্ষার্থীদের সঙ্গে তার জীবনের অভিজ্ঞতা বর্ণনা করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউল্যাবের উপাচার্য ড. এইচ এম জহিরুল হক। ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন। দিকনির্দেশনামূলক প্রেজেন্টেশন করেন ইউল্যাবের ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজের সহযোগী অধ্যাপক আরিফা গণি রহমান। ইউল্যাবের সিনিয়র স্টুডেন্ট অ্যাডভাইজর ফেরদৌসী আরা নতুন শিক্ষার্থীদের ইউল্যাবের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে পরিচয় করিয়ে দেন। সবশেষে শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ইউল্যাব বিজনেস স্কুলের সহকারী অধ্যাপক এবং স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিস ও ক্যারিয়ার সার্ভিসেস অফিসের পরিচালক দিলারা আফরোজ খান । বিজ্ঞপ্তি।
