গ্লোবাল টেকনোলজি জায়ান্ট শাওমি বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন উন্মোচন করেছে। নতুন এই এন্ট্রি লেভেলের স্মার্টফোনটি আগে আনা রেডমি স্মার্টফোনগুলো থেকে কিছুটা বড়, এতে আছে এআই কোয়াড ক্যামেরা সেটআপ, ৬.৫৩ ইঞ্চি ফুলএইচডি প্লাস ডট ড্রপ ডিসপ্লে, শক্তিশালী চিপসেট এবং দারুণ ডিজাইন। দ্রুত ছবি তুলতে, ওয়াইড অ্যাঙ্গেল গ্রুপ শট, ডিটেইলসহ ক্লোজ-আপ অথবা সুন্দর পোর্ট্রটে নেওয়ার জন্য রেডমি ৯ দিচ্ছে দারুণ সুযোগ। প্রিমিয়াম ক্যামেরা ফিচারে ডিভাইসটি ফটোগ্রাফিতে সৃজনশীলতা দেখাতে সহায়তা করবে। এজন্য ফোনটিতে রয়েছে ক্যালিডোস্কোপ এবং পাম শাটার ফিচার। রেডমি ৯ স্মার্টফোনে থাকছে ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডট ড্রপ ডিসপ্লে। এই ফোনে আরও আছে ভালো ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্সের ও ক্রিস্টাল ক্লিয়ার ডিটেইলস। সুরক্ষার জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে টিইউভি রাইনল্যান্ড ব্লু লাইট সার্টিফিকেশন এবং কর্নিং গরিলা গ্লাস প্রযুক্তি।
পারফরম্যান্সের জন্য রেডমি ৯ ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও জি ৮০ প্রসেসর, যা এর পূর্বসূরি অপেক্ষা ২০৭ শতাংশ বেশি পারফরম্যান্স দেবে। এতে আছে শক্তিশালী ৫০২০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এর ফলে রেডমি ৯ ডিভাইসটি প্রতিদিনের কাজে, ও গেম খেলার সময় অনেক বেশি পাওয়ার ব্যাকআপ দেবে। এমনকি ফোনটিতে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি রয়েছে, ফলে গেম খেলতে খেলতেই চাইলে অল্প সময়ের মধ্যেই ডিভাইসটি চার্জ করে নিতে পারবেন। এ ছাড়া রেডমি ৯ ফোনে রয়েছে ৩.৫ মিলি হেডফোন জ্যাক, আইআর ব্লাস্টার, ডুয়েল সিমের সঙ্গে আলাদা মাইক্রো এসডি কার্ড সাপোর্ট সুবিধা। প্রকৃতপক্ষে রেডমি ৯ ব্যবহারকারীদের কোনো ফিচারের সঙ্গেই কম্প্রোমাইজ করতে হয় না, কেননা তারা এই ফোনে সব সুবিধাই পাচ্ছেন। রেডমি ৯ বাংলাদেশে কার্বন গ্রে, ওসান গ্রিন এবং সানসেট পার্পেল এই তিনটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের এই ফোনের দাম ১৪,৯৯৯ টাকা।
