বিএনপির ঢাকা জেলা দপ্তর সম্পাদক বুলবুল চৌধুরী মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের ইসলামবাদে তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি তিন ছেলে রেখে গেছেন।
প্রবীণ এই নেতা দীর্ঘদিন যাবৎ বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকা-ের সঙ্গেও জড়িত ছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠন।
গতকাল বাদ জোহর স্থানীয় জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুলমাঠে জানাজা দেওয়ার পর তাকে ইমামবাড়ি কবরস্থানে দাফন করা হয়।
