যশোরের মণিরামপুরে এক ইজিবাইক চালককে গুলি ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রফিকুল ইসলাম (৫০) উপজেলার মধুপুর গ্রামের আমারত হোসেনের ছেলে।
যশোর পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মণিরামপুর উপজেলার কুশলিয়া গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। রফিকুল ইসলাম ইজিবাইক চালিয়ে মণিরামপুর বাজার থেকে বাড়ি মধুপুর গ্রামে যাওয়ার পথে উল্লিখিত বিদ্যালয়ের সামনে পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। বুকে ও ডান হাতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার কারণে এ হত্যাকা- ঘটতে পারে। ঘটনার প্রকৃত কারণ জানতে ও জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে।
স্থানীয় হরিদাশকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপদভঞ্জন পাড়ে জানান, মরদেহে পাশে তার ইজিবাইকটি পড়ে ছিল। নিহত রফিক এক সময় চরমপন্থি সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার ছিলেন। গত এক বছর ধরে তিনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন।
