কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রাকচালক নিহত

আপডেট : ১১ জুলাই ২০২০, ০৬:২৭ এএম

রাজধানীর নিউ মার্কেট এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দেলোয়ার হোসেন (২৮) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। দেলোয়ার মানিকগঞ্জ সদর উপজেলার সাদেক আলীর ছেলে। দেলোয়ারের সহকারী আল-আমিন দেশ রূপান্তরকে জানান, বৃহস্পতিবার মাটির হাঁড়ি ভর্তি ট্রাকটি নিয়ে মানিকগঞ্জ থেকে ঢাকার পোস্তগোলায় যাচ্ছিলেন তারা। রাত ১১টার দিকে নিউ মার্কেট এলাকা পার হওয়ার সময় একটি কাভার্ড ভ্যান সিগন্যাল অমান্য করে হঠাৎ সামনে চলে আসে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ব্রেক ধরতে না পারায় কাভার্ড ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয় তাদের ট্রাক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত