টাঙ্গাইলের এমপি আতাউর ঢাকার হাসপাতালে ভর্তি

আপডেট : ১১ জুলাই ২০২০, ০৬:৩১ এএম

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ আতাউর রহমান খানকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল থেকে ঢাকায় আনা হয়েছে। গতকাল শুক্রবার রাতে বিমানবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনার পর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

আইএসপিআর আরও জানায়, ৮৩ বছর বয়স্ক সাংসদ আতাউর নিউরো জটিলতায় ভুগছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত