মালদ্বীপ থেকে ফিরলেন ১৫৭ বাংলাদেশি

আপডেট : ১১ জুলাই ২০২০, ০৬:৩১ এএম

কভিড-১৯-এর কারণে প্রথমবারের মতো মালদ্বীপের রাজধানী মালেতে আটকে পড়া ১৫৭ বাংলাদেশিকে ফিরিয়ে আনল ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইট। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে বলে জানান সংস্থাটির মহাব্যবস্থাপক কামরুল ইসলাম। তিনি দেশ রূপান্তরকে বলেন, করোনার প্রাদুর্ভাবের কারণে গত প্রায় চার মাস যাবৎ বিশ্বের বিভিন্ন দেশে আটকে আছেন অনেক বাংলাদেশি। মালেতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট বিশেষ এই ফ্লাইটটি পরিচালনা করে। 

জানা যায়, বাংলাদেশ ও মালদ্বীপ সরকারের সহযোগিতায় মালে থেকে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনে ইউএস-বাংলা এয়ারলাইনস। করোনা পরিস্থিতিতে ইতিমধ্যে চেন্নাই, কলকাতা, দিল্লি, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবি, দুবাই ও ফ্রান্সে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে সংস্থাটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত