বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর
১. পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে তথ্য পাঠানোয় ব্যবহৃত হয়
ক. ইন্টারনেট খ. অপটিক্যাল ফাইবার
গ. মোবাইল ফোন ঘ. স্যাটেলাইট
২. তথ্য-উপাত্ত সাময়িকভাবে জমা থাকে
i. হার্ডডিস্কে
ii. র্যামে
iii. পেনড্রাইভে
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ. i, ii ও iii
৩. স্ক্যানার এক ধরনের
ক. ইনপুট ডিভাইস
খ. প্রসেসিং ডিভাইস
গ. মেমোরি ডিভাইস
ঘ. আউটপুট ডিভাইস
৪. বড় বড় নকশা ছাপাতে কোনটি ব্যবহৃত হয়?
ক. প্লটার খ. প্রিন্টার
গ. মাইক্রোফোন ঘ. স্পিকার
৫. কোনটি মুক্ত অপারেটিং সিস্টেম?
ক. উইন্ডোজ খ. লিনাক্স
গ. ডস ঘ. পাওয়ার ওপেন
৬. সফটওয়্যারকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
৭. কোন আবিষ্কারের ফলে তথ্যবিনিময় একটি নতুন জগতে পা দিয়েছিল?
ক. কম্পিউটার
খ. ফাইবার
গ. ল্যান্ডফোন
ঘ. মোবাইল ফোন
৮. কোনটির কারণে পৃথিবী বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে?
ক. কম্পিউটার খ. ইন্টারনেট
গ. ল্যান্ডফোন ঘ. মোবাইল ফোন
৯. এটিএম কার্ডের ব্যবহারের ক্ষেত্র কোনটি?
ক. গণমাধ্যম খ. প্রকাশনা
গ. বিনোদন ঘ. ব্যাংকিং
১০. যোগাযোগ দ্রুততর করার জন্য ব্যবহৃত হচ্ছেÑ
ক. ক্যামেরা
খ. সিসিটিভি
গ. অপটিক্যাল ফাইবার
ঘ. অনলাইন সংবাদমাধ্যম
১১. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি হলোÑ
র. নতুন নতুন হার্ডওয়্যার ও সফটওয়্যার উদ্ভাবন
রর. পৃথিবীর যেকোনো স্থানে তথ্য পাওয়ার সুবিধা
ররর. তথ্যবিনিময়ের অবারিত সুযোগ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
১২. বিদ্যালয়ে ভর্তির সময় আবেদনপত্রে দেওয়া শিক্ষার্থীর নাম, জন্মতারিখ, পিতা-মাতার নাম, ঠিকানা, স্বাক্ষর ইত্যাদিকে কী বলা হয়?
ক. তথ্য খ. ঘটনা
গ. উপাত্ত ঘ. প্রেক্ষাপট
১৩. ব্যাংক থেকে দ্রুত টাকা তুলতে কোনটি ব্যবহার করবেন?
ক. সাধারণ চেক
খ. ব্যাংক ড্রাফট
গ. এটিএম কার্ড
ঘ. গওঈজ চেক
উত্তর
১. খ ২. ঘ ৩. ক ৪. ক ৫. খ ৬. ক ৭. গ ৮. খ ৯. ঘ ১০. গ ১১. ঘ ১২. ক ১৩. গ
