করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়া পল্লী উন্নয়ন অ্যাকাডেমির (আরডিএ) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আমিনুল ইসলাম মারা গেছেন। গতকাল শনিবার সকাল ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। করোনা পজিটিভ হওয়ায় পর তার ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। এছাড়াও তার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিক রোগ ছিল। রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আমিনুল ইসলামের গ্রামের বাড়ি পাবনায়। তার স্ত্রী ও দুই ছেলে রাজশাহীতে বসবাস করেন।
গত ২২ জুন বগুড়ার টিএমএসএস-এ নমুনা দেন তিনি। পরদিন ২৩ জুন নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। সে সময় তিনি আরডিএ সেন্টারে নিজের বাংলোতে আইসোলেশনে চলে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৯ জুন রামেক হাসপাতালে ভর্তি করা হয়।
