এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ট্রাস্ট (এআইটি)
পদ ও যোগ্যতা : ম্যানেজার/ ডেপুটি ম্যানেজার (ব্রিডার ফার্ম ও হ্যাচারি)। এনিম্যাল হাসবেন্ড্রি অথবা ডিভিএমসহ মাস্টার্স ডিগ্রি পাস। পোল্ট্রি সায়েন্স-এ মাস্টার্স ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। সুপ্রতিষ্ঠিত কোনো ব্রিডার ফার্ম ও হ্যাচারিতে ৪ থেকে ৫ বছরের অভিজ্ঞতা। বেতনভাতা ও অন্যান্য সুবিধা আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। কর্মস্থল হবে সিলেট। জীবনবৃত্তান্ত, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সব সনদসহ আবেদন পাঠানো যাবে ১৫ জুলাই, ২০২০ পর্যন্ত। যোগাযোগ : এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ট্রাস্ট (এআইটি), আফজা টাওয়ার (৪র্থ তলা) ২৭/এফ মনিপুরিপাড়া, সংসদ ভবন এভিনিউ, তেজগাঁও, ঢাকা।
সূত্র : প্রথম আলো, ৬ জুলাই, পৃষ্ঠা ৭
শরীফ হোম অ্যাপ্লায়েন্স লিমিটেড
পদ ও যোগ্যতা : রিজিওনাল ম্যানেজার। ¯স্নাতকোত্তর। হোম অ্যাপ্লায়েন্স অথবা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স অথবা গৃহস্থালির পণ্যসামগ্রী বিক্রয় বিপণনে ৭ থেকে ৮ বছরের অভিজ্ঞতা। কোনো কোম্পানিতে সমপদে কর্মরতদের অগ্রাধিকার দেওয়া হবে। জোনাল ম্যানেজার। স্নাতক অথবা ¯স্নাতকোত্তর। হোম অ্যাপ্লায়েন্স অথবা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স অথবা গৃহস্থালির পণ্যসামগ্রী বিক্রয় বিপণনে ৪ থেকে ৫ বছরের অভিজ্ঞতা। কোনো কোম্পানিতে সমপদে কর্মরতদের অগ্রাধিকার দেওয়া হবে। জীবনবৃত্তান্ত, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সব সনদসহ নিজ হাতে লেখা ডাক বা কুরিয়ারের মাধ্যমে আবেদন পাঠানোর শেষ তারিখ ২০ জুলাই, ২০২০ পর্যন্ত। যোগাযোগ : শরীফ হোম অ্যাপ্লায়েন্স লিমিটেড (শরীফ মেলামাইন-এর একটি সহযোগী প্রতিষ্ঠান) ১৫/সি, রোড ১৫ (নতুন), পুরাতন ৩৩, ধানমন্ডি, ঢাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৬ জুলাই, পৃষ্ঠা ৭
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
পদ ও যোগ্যতা : কম্পিউটার অপারেটর ২ জন। বিজ্ঞানে ¯স্নাতক (সম্মান) বা সমমান পাস। কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ। বেতনক্রম: ১১০০০-২৬৫৯০ টাকা। সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ২ জন। ¯স্নাতক বা সমমানের পাস। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ। কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। বেতনক্রম: ১১০০০-২৬৫৯০ টাকা।
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ৩ জন। এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। বেতনক্রম: ৯৩০০-২২৪৯০ টাকা। অফিস সহায়ক ৫ জন। এসএসসি বা সমমান পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। ১ জুন, ২০২০ তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। বিভাগীয় প্রার্থীদের বেলায় বয়স সর্বোচ্চ ৩৫ বছর। যঃঃঢ়://ঢ়ফ.ঃবষবঃধষশ.পড়স.নফ এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া শুরু হবে ২০ জুলাই, ২০২০ দুপুর ১২টা থেকে। অনলাইনে আবেদন জমার শেষ তারিখ ও সময় ২০ অক্টোবর, ২০২০ বিকেল ৫টা পর্যন্ত।
যোগাযোগ : বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, প্রশাসন-১, অধিশাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। ওয়েব : িি.িঢ়ড়বিৎফরারংরড়হ.মড়া.নফ
সূত্র : যুগান্তর, ২৬ জুন, পৃষ্ঠা ১৩
গ্রন্থনা : আনিকা তাহসিন
