চাকরি

আপডেট : ১৩ জুলাই ২০২০, ০৬:২৮ এএম

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)

পদ ও যোগ্যতা : অধ্যাপক ১ জন। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। অ্যাকাডেমিক দুটি পরীক্ষায় প্রথম বিভাগ বা সমমানের ফল থাকতে হবে। কোনো পরীক্ষায় ৩য় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য নয়। সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে সাংবাদিকতায় প্রশিক্ষণ/গণযোগাযোগ গবেষণা কাজে ১৪ বছরের অভিজ্ঞতা অথবা জাতীয় পর্যায়ের গণমাধ্যম প্রতিষ্ঠানে যুগ্ম সম্পাদক/নির্বাহী সম্পাদক/ প্রধান বার্তা সম্পাদক বা সমতুল্য পদে ১৪ বছর কাজের অভিজ্ঞতা। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে থিসিসসহ স্নাতকোত্তর ডিগ্রি/ এমফিল বা পিএইচডি ডিগ্রি থাকলে অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচনা করা হবে। বয়স ন্যূনতম ৪২ বছর। বেতনক্রম : ৫০০০০-৭১২০০ টাকা। সহযোগী

অধ্যাপক ১ জন। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। অ্যাকাডেমিক দুটি পরীক্ষায় প্রথম বিভাগ বা সমমানের ফল থাকতে হবে। কোনো পরীক্ষায় ৩য় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য নয়। সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে সাংবাদিকতায় প্রশিক্ষণ/গণযোগাযোগ গবেষণা কাজে ১০ বছরের অভিজ্ঞতা অথবা জাতীয় পর্যায়ের গণমাধ্যম প্রতিষ্ঠানে যুগ্ম বার্তা সম্পাদক/উপপ্রধান প্রতিবেদক বা সমতুল্য পদে ১০ বছর কাজের অভিজ্ঞতা অথবা কোনো রেডিও বা টেলিভিশনে বার্তা বিভাগের কাজে ১০ বছরে অভিজ্ঞতা। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে থিসিসসহ স্নাতকোত্তর ডিগ্রি/ এমফিল বা পিএইচডি ডিগ্রি থাকলে অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচনা করা হবে। বয়স ন্যূনতম ৩৮ বছর। বেতনক্রম : ৪৩০০০-৬৯৮৫০ টাকা।

ড্রাইভার ১ জন। অষ্টম শ্রেণি বা সমমানের পাস। ড্রাইভার হিসেবে ৮ বছরের অভিজ্ঞতাসহ হালকা বা ভারী যান চালনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বেতনক্রম : ৯৭০০-২৩৪৯০ টাকা। বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে বয়স ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর। মহাপরিচালক, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি), ৩ সার্কিট হাউজ রোড, ঢাকা এই ঠিকানায় বাংলায় লিখিত আবেদন পৌঁছানোর শেষ তারিখ ১০ আগস্ট, ২০২০। আবেদনসহ অন্যান্য দরকারি তথ্য পাওয়া যাবে  পিআইবির এই (www.pib.gov.bd)  ওয়েবসাইটে।

যোগাযোগ : প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি), ৩ সার্কিট হাউজ রোড, ঢাকা।

সূত্র : ইত্তেফাক, ৮ জুলাই, পৃষ্ঠা ৪

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়

পদ ও যোগ্যতা :  সহকারী প্রোগামার/সফটওয়্যার ইঞ্জিনিয়ার ১ জন। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে সমমানের ডিগ্রি পাস। সাকুল্যে মাসিক বেতন ৩৭১৫০ টাকা। http://erecruitment.bcc.gov.bd  এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমার শেষ তারিখ ও সময় ২২ জুলাই, ২০২০। আবেদনসহ অন্যান্য তথ্য জানা যাবে মন্ত্রণালয়ের এই  (www.ictd.gov.bd)    ওয়েবসাইট থেকে।

যোগাযোগ : ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, জাতীয় সংসদ সচিবালয়ের আইসিটি অবকাঠোমো, মানবসম্পদ ও প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত), আইসিটি টাওয়ার, আগারগাঁও, ঢাকা।

সূত্র : ইত্তেফাক, ৫ জুলাই, পৃষ্ঠা ৪

গ্রন্থনা : আনিকা তাহসিন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত