এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সামার সেমিস্টার ২০২০-এর ওরিয়েন্টেশন অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। দেশের ও বিদেশি ছাত্রছাত্রীরাও ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন।
অনলাইন ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, এইউবি প্রতিষ্ঠাতা ও উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। তিনি তার বক্তব্যে নবীন ছাত্রছাত্রীদের উদ্দেশ করে বলেন, সারা বিশ্ব আজ কভিড-১৯ এ আক্রান্ত। এই সময়ে আমাদের স্থবির হয়ে পড়লে চলবে না। আমাদের ধৈর্য ধরে, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. জাফার সাদিক। উপস্থিত ছিলেন সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও পরীক্ষা নিয়ন্ত্রক, রেজিস্ট্রার, ট্রেজারার ও ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ। বিজ্ঞপ্তি
