দাউদকান্দিতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

আপডেট : ১৩ জুলাই ২০২০, ০৮:০২ এএম

কুমিল্লার দাউদকান্দিতে দুর্বৃত্তরা বিষ প্রয়োগে একটি পুকুরের মাছ মেরে ফেলেছে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার নগরপার গ্রামের জাহাঙ্গীর আলম একই গ্রামের ডা. দেলোয়ারা আক্তার তাপসীর একটি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করেছেন। পুকুরটিতে রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাশ, কার্পসহ বিভিন্ন প্রজাতির প্রায় বিশ লাখ টাকার মাছ ছিল। ২-৩ দিনের মধ্যে জাহাঙ্গীর পুকুর খালি করে দেবে বলে পানি কমানোর জন্য মেশিন লাগিয়েছে। আর এখন বলে ওর মাছ কেউ বিষ দিয়ে মেরে ফেলেছে। বিষয়টা কেমন যেন মনে হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত