চাকরি

আপডেট : ১৪ জুলাই ২০২০, ০৭:২৭ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়

পদ ও যোগ্যতা : পরিসংখ্যান বিভাগে প্রভাষক দুজন। পরিসংখ্যান বিষয়ে বিএসসি অনার্স এবং এমএসসি পরীক্ষায় সিজিপিএ ৪-এর মধ্যে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ৫ পয়েন্ট স্কেলে ন্যূনতম ৪.২৫ থাকতে হবে। অন্যান্য যোগ্যতা সমান থাকলে উচ্চতর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। আবেদন ফরম পাওয়া যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তরে। আবেদন জমার শেষ তারিখ ২৭ জুলাই, ২০২০ অফিস চলাকালীন সময় পর্যন্ত।

যোগাযোগ : রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৮ জুলাই, পৃষ্ঠা ৭

আর্মি মেডিকেল কলেজ, বগুড়া

পদ ও যোগ্যতা : সহকারী রেজিস্ট্রার (মেডিসিন-১, সার্জারি-১ এবং অর্থোপেডিকস-১) তিনজন। বিএমএন্ডডিসির নীতিমালা অনুযায়ী যোগ্যতা। তবে পার্ট-১, সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার বিবেচনা করা হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানটির নিজস্ব বেতনকাঠামো অনুযায়ী। প্রভাষক (ফার্মাকোলজি-২ এবং মাইক্রোবায়োলজি-১) জনসহ তিনজন। বিএমএন্ডডিসির নীতিমালা অনুযায়ী যোগ্যতা। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানটির নিজস্ব বেতনকাঠামো অনুযায়ী। প্রয়োজনীয় কাগজপত্রসহ অধ্যক্ষ, আর্মি মেডিকেল কলেজ, বগুড়া, বগুড়া সেনানিবাস এই ঠিকানায় ডাকযোগে বা কুরিয়ারে আবেদন পৌঁছানোর শেষ তারিখ ৩০ জুলাই, ২০২০ অফিস চলাকালীন সময় পর্যন্ত। যোগাযোগ : অধ্যক্ষ, আর্মি মেডিকেল কলেজ, বগুড়া সেনানিবাস, বগুড়া।

সূত্র : ইত্তেফাক, ৫ জুলাই, পৃষ্ঠা ৪

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পদ ও যোগ্যতা : কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে প্রভাষক চারজন (দুজন স্থায়ী এবং দুজন অস্থায়ী শিক্ষাছুটিতে)। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর। উভয় পরীক্ষায় সিজিপিএ ৪ স্কেলে ৩.৫০ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৫ পয়েন্ট স্কেলে ৪ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ চলবে না। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। বয়স সর্বোচ্চ ৩০ বছর। শিক্ষাগত যোগ্যতা, আবেদন ফরম ও অন্যান্য দরকারি তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং রেজিস্ট্রারের দপ্তরে। আবেদন ৯ আগস্ট, ২০২০ পর্যন্ত। যোগাযোগ : রেজিস্ট্রার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর। ওয়েব : িি.িলঁংঃ.বফঁ.নফ

সূত্র : প্রথম আলো, ৬ জুলাই, পৃষ্ঠা ১৩

গ্রন্থনা : আনিকা তাহসিন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত