করোনাকালে সব ধরনের খেলাধুলা বন্ধ থাকায় চরম অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছেন হাজারো ক্রীড়াবিদ। বৈশ্বিক এই মহামারীর কারণে পরিবার নিয়ে চরম দারিদ্র্যের মধ্য বাস করছেন অনেক খেলোয়াড়। অনেকে দু’বেলা খাবারের আশায় অন্য পেশা বেছে নিতে বাধ্য হচ্ছেন। খেলোয়াড়দের এই দুঃসময়ে সীমাবদ্ধতার মধ্যেই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন। গতকাল তারা জানিয়েছে ১০০ জন সমস্যাগ্রস্ত উদীয়মান বাস্কেটবল খেলোয়াড়, যাদের উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে, তাদের জনপ্রতি তিন হাজার টাকা করে দিচ্ছে ফেডারেশনটি। তারা বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা অপেক্ষাকৃত তরুণ খেলোয়াড়দের মধ্যে এই অর্থ বিতরণ করছে। এর আগে ১০ জন খেলোয়াড় ১০ হাজার টাকা করে পেয়েছেন ক্রীড়া মন্ত্রণালয়ের কাছ থেকে।
×
