আল-আরাফাহ’র ব্যবসা উন্নয়ন সম্মেলন শুরু

আপডেট : ১৪ জুলাই ২০২০, ০৭:৪৭ এএম

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৭ দিনব্যাপী অর্ধবার্ষিক ভার্চুয়াল ব্যবসা উন্নয়ন সম্মেলন গত রবিবার শুরু হয়েছে। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু ভার্চুয়াল সম্মেলন উদ্বোধন করেন। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সভায় উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল করিম, এস. এম. জাফর, মোহাম্মদ জুবায়ের ওয়াফা, শাব্বির আহমেদ, মো. শফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। ভার্চুয়াল সম্মেলনের প্রথম দিনে ব্যাংকের ১০টি করপোরেট শাখার ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন। অনিরীক্ষিত তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ৬ মাসে ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ হাজার ৫৩৯ কোটি টাকা। এ সময় বিনিয়োগ হয়েছে ৩০ হাজার ২৭৫ কোটি টাকা। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত