যুক্তরাষ্ট্রের পরই করোনা সংক্রমণে সবচেয়ে পরিস্থিতিতে আছে ব্রাজিল। প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে দেশটিতে।
বিশ্বে আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো নিজেও করোনায় আক্রান্ত।
এর মধ্যে লাতিন আমেরিকার দেশটির রাস্তায় একটি দৃশ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছে।
এক দম্পতি করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে অভিনব ও চরম কিছু ব্যবস্থা নিয়েছে।
টেরসিও গালদিনো ও তার স্ত্রী অভিনব পোশাক পরে ঘর থেকে বের হচ্ছেন। পথচারীদের মনোযোগও কেড়ে নিচ্ছেন তারা।
৬৬ বছর বয়সী গালদিনো ফুসফুসের অসুখে ভুগছেন তিনি। আর এ কারণে তার করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেশি।
ফলে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রিও ডি জেনেরিওরোর এই দম্পতি নভোচারীর পোশাকের মতো স্যুট ও হেলমেট পরে ঘরের বাইরে যান।
এর মাধ্যমে তারা যেমন নিজেদের নিরাপদ রাখতে পারছেন, আবার একই সঙ্গে স্বামী টেরসিও অনেক আনন্দ পাচ্ছেন, কারণ মহাকাশের ব্যাপারে তার প্রচণ্ড আগ্রহ।
