শাজাহান সিরাজের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

আপডেট : ১৪ জুলাই ২০২০, ০৯:৪০ পিএম

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মুক্তিযোদ্ধা ও বিএনপি সরকারের সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

মঙ্গলবার এক শোক বার্তায় রাষ্ট্রপতি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এবং বাংলাদেশের রাজনীতিতে তার অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

রাষ্ট্রপতি শাজাহান সিরাজের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

টাঙ্গাইল-৪ আসন থেকে বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত শাহজাহান সিরাজ বিএনপি সরকারের মন্ত্রী ছিলেন। তিনি আওয়ামী লীগের ছাত্র শাখা বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মুক্তিবাহিনীর নেতাও ছিলেন।

শাহজাহান সিরাজ মঙ্গললবার বেলা সাড়ে তিনটায় রাজধানীর একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৭৫ বছর। 

তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত