যশোর-৬ উপ-নির্বাচনে নৌকার শাহীন চাকলাদারের জয়

আপডেট : ১৪ জুলাই ২০২০, ০৯:৪৪ পিএম

যশোর-৬ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ১ লাখ ২৪ হাজার ৩ ভোট পেয়ে বেসরকারিভাবে  নির্বাচিত হয়েছেন। 

বিএনপি ভোট বর্জন করলেও ধানের শীষ প্রতীক ২ হাজার ১২ ভোট ও জাতীয় পার্টির লাঙল প্রতীক ১ হাজার ৬শ ৭৮ ভোট পেয়েছে। জেলা রিটার্নিং অফিসার এ তথ্য জানান।  

উপ নির্বাচনে  প্রথমাবস্থায়  বিএনপি  মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদ, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহীন চাকলাদার ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান প্রার্থী ছিলেন। করোনাভাইরাসের কারনে ২৯ মার্চের নির্বাচন স্থগিত হওয়ার পর গত ৪ জুলাই নির্বাচন কমিশন ১৪ জুলাই নির্বাচনের দিন নির্ধারণ করে। মহামারি করোনাভাইরাসের কারণে  বিএনপি কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক এ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ভোট বর্জনের ঘোষণা দেয়।  

রিটার্নিং কর্মকর্তা জেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, এই আসনে মোট ভোটার ২ লাখ ৩ হাজার ১৮। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১ লাখ ২৯ হাজার ৬৭ জন। বাতিল ঘোষিত হয় ১ হাজার ২৩শ ৭৪টি। 

যশোর-৬ আসনের এমপি ইসমাত আরা সাদেক চলতি বছরের ২১ জানুয়ারি মৃত্যুবরণ করায় আসনটি শূণ্য ঘোষণা করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত