বিয়ে করলেন শান্ত

আপডেট : ১৪ জুলাই ২০২০, ১১:৫৫ পিএম

বিয়ে করলেন জাতীয় দলের উদীয়মান ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। স্ত্রীর নাম সাবরিন সুলতানা রত্না। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যানে তৃতীয় বর্ষে পড়ছেন।

শান্ত ও রত্না দুজনই রাজশাহীর। শনিবার তাদের দুজনের বিবাহের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। করোনাভাইরাসের কারণে বড় কোনো আয়োজন ছিল না। শুধু দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

দুজনের চেনা-জানা, পছন্দ ছিল আগে থেকেই। তবে বিয়েটা পারিবারিকভাবে হয়েছে বলে সংবাদ মাধ্যমকে বলেছেন শান্ত।

২১ বছর বয়সী শান্তকে দেশের তরুণ ক্রিকেটারদের মধ্যে অন্যতম প্রতিভাবান হিসেবে ধরা হয়। বাঁহাতি ওপেনার এখন পর্যন্ত দেশের হয়ে ৪ টেস্ট, ৫ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টি খেলেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত