করোনায় নারী চিকিৎসকের মৃত্যু

আপডেট : ১৫ জুলাই ২০২০, ০৭:২২ এএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে সুলতানা জামান আইরিন (৩৪) নামে এক চিকিৎসক মারা গেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আইরিন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রসূতি ও স্ত্রী রোগ বিভাগের রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। তাকে নিয়ে এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ১১ চিকিৎসকের মৃত্যু হয়েছে।

চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম জানান, গত শুক্রবার সুলতানা জামান আইরিনকে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত