মোহাম্মদ সাফওয়ান চৌধুরী সম্প্রতি ব্যাংক এশিয়ার ৪৩২তম পর্ষদ সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন।
বিশিষ্ট শিল্পপতি সাফওয়ান চৌধুরী সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি। বর্তমানে তিনি এম আহমেদ টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি, ফুলবাড়ী টি এস্টেটস, এম আহমেদ কোল্ড স্টোরেজ, প্রিমিয়ার ডাইং অ্যান্ড ক্যালেন্ডারিং ও এম আহমেদ ফুড অ্যান্ড স্পাইসেসে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি
