ঈদুল আজহা উপলক্ষে বুধবার থেকে ৩০ জুলাই পর্যন্ত অনলাইনে দেশি পোশাক নিয়ে মেলার আয়োজন শুরু হয়েছে। দেশীয় ফ্যাশন উদ্যোক্তাদের সংগঠন ফ্যাশন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- এফইএবি'র আয়োজনে এ মেলায় দেশের বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড অংশ নিচ্ছে।
মেলা চলছে অনলাইন প্ল্যাটফর্ম 'স্টেশন বাংলা'র ওয়েব পোর্টাল এবং ফেইসবুক পেইজে।
মেলায় প্রবেশ করতে লগইন করতে হবে: স্টেশন বাংলার ওয়েব পোর্টাল: www.stationbangla.com এ অথবা যেতে হবে ফেইসবুক পেইজ এ: https://www.facebook.com/stationbangla/।
মেলায় সব পণ্যের ওপর ১৫ শতাংশ মূল্য ছাড় এবং ফ্রি ডেলিভারির সুবিধা থাকছে। পাশাপাশি ক্যাশ অন ডেলিভারি এবং বিকাশ ও নগদ দাম পরিশোধ করে ঘরে থেকেই নিরাপদে পছন্দের পোশাক কিনতে পারবেন ক্রেতারা।
১৫ জুলাই থেকে ১৫ দিন মেলা সারা দিন সবার জন্য উন্মুক্ত থাকবে।
আয়োজকরা আশা করছেন, এই মেলা করোনাভাইরাসের কারণে তৈরি হওয়া সংকট থেকে দেশীয় পোশাক শিল্পের ঘুরে দাঁড়ানোর পথে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
